Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গার স্কুলে প্রধানশিক্ষকের গ্রেপ্তারির দাবিতে পোস্টার

দেগঙ্গার স্কুলে প্রধানশিক্ষকের গ্রেপ্তারির দাবিতে পোস্টার
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিক্ষোভ চলছিলই এবার দেগঙ্গার চৌরাশি হাইস্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ে পোস্টার সাঁটলেন অভিভাবকরা। শুক্রবারের ঘটনা। ওই প্রধান শিক্ষকের বিরদ্ধে মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগ উঠেছে। কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিডিও। তদন্ত শেষে সম্প্রতি দেগঙ্গা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। বেশ কিছুদিন ধরেই চলছে বিক্ষোভ। এবার একধাপ এগিয়ে খোদ অভিভাবকরাই প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে পোস্টার সাঁটলেন শুক্রবার। বিক্ষুব্ধ অভিভাবক মুজাফফর রহমান বলেন, কয়েকদিন আগেই বিডিওর পক্ষ থেকে প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়। বিদ্যালয়ের শিক্ষক সুমন হালদার বলেন, উনি দোষি হলে শাস্তি পাবেন। কিন্তু আমরা চাই বিদ্যালয়ের অচলাবস্থা কেটে ফের স্বাভাবিক হোক। দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, তদন্তে গড়মিল ধরা পড়েছে। এরপরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ