Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গার অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

দেগঙ্গার অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: রান্না করার সময় দেগঙ্গায় অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম আনিসা পারভিন (২২)। তাঁর শ্বশুরবাড়ি দেগঙ্গার দক্ষিণ মাটিকুমড়া গ্রামে। অগ্নিদগ্ধ হওয়ার পর গত ন’দিন ধরে তিনি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। আনিসার বাপের বাড়ি শাসন থানার সোনাটিকারি গ্রামে। মাস চারেক আগে দেগঙ্গার মাটিকুমড়া গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে রান্না করার সময় ওই বধূ অগ্নিদগ্ধ হন। তাঁকে প্রথমে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ