Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গার নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

দেগঙ্গার নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হয় দেগঙ্গার বেড়াচাঁপার গড়পাড়ার বাসিন্দা শম্ভু দাসের (৫০)। বুধবার সকালে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। শোকার্ত ওই পরিবারের পাশে দাঁড়ালেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান (বিদেশ)। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরাও। এদিন তাঁর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
Advertisement
উল্লেখ্য, গড়পাড়ার শম্ভু দাসের স্ত্রী ও চার সন্তান রয়েছে। মহারাষ্ট্রের বিড জেলায় হাসপাতাল নির্মাণ কাজ করতে গিয়ে তিনি শনিবার আচমকা উঁচু থেকে পড়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। এনিয়ে আনিসুর রহমান বলেন, শম্ভু আমাদের দলের সমর্থক ছিলেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। দল সর্বদা এই পরিবারের পাশে থাকবে। এদিন দলের পক্ষ থেকে সাধ্য মতো আর্থিক সহায়তা করা হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ