Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত যুবক, মছলন্দপুরে আত্মঘাতী বধূ

দেগঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত যুবক, মছলন্দপুরে আত্মঘাতী বধূ
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার সকালে স্কুটারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মুজাফফর বিশ্বাস (৪২)। ঘটনাটি ঘটে দেগঙ্গার কামদেবকাটিতে। পুলিস রক্তাক্ত অবস্থায় স্কুটার চালককে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলেও শেষরক্ষা হয়নি। ট্রাক সহ চালক ও খালাসিকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিস। পুলিস জানিয়েছে, স্কুটার চালক মুজাফফরের বাড়ি গাইঘাটা থানার ফুলসড়া গ্রামে। এদিন মছলন্দপুর-বসিরহাট রোড ধরে আসছিলেন। কামদেবকাটি সাহেববাড়ির কাছে দ্রুতগতির ট্রাকটি পিছনের দিক থেকে ধাক্কা মারে। অন্যদিকে, পারিবারিক অশান্তির জেরে শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। ঘটনাটি মছলন্দপুরের সাদপুর এলাকায়। মৃতার নাম পুষ্প মান্না (৩৭)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয়রা বলেন, স্বামী রঞ্জিত মান্নার সঙ্গে পারিবারিক অশান্তি ছিল পুষ্পর। তিনদিন আগে অশান্তি চরমে পৌঁছয়। এদিন দুপুরে ফাঁকা বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
Advertisement
সম্পর্কিত সংবাদ