Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

দীঘায় সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

দীঘা লাগোয়া সরিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। রবিবার ছিল মনোনয়নপত্র তোলার দিন। ৬২টি আসনে তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়নপত্র তোলেনি।

দীঘায় সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: দীঘা লাগোয়া সরিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। রবিবার ছিল মনোনয়নপত্র তোলার দিন। ৬২টি আসনে তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়নপত্র তোলেনি। ফলে সমিতির নির্বাচনের আর প্রয়োজন রইল না। এর আগেও এই সমিতির পরিচালন ক্ষমতা তৃণমূলই দখল করেছিল। এলাকার তৃণমূল নেতা কমল আদক বলেন, ৩৪বছরের বাম জমানায় এই সমিতির হাল খুব খারাপ হয়েছিল। কোনও উন্নয়ন হয়নি। গতবার তৃণমূলের বোর্ড সমিতির হাল ধরেছে। একটু একটু করে সমিতি ঘুরে দাঁড়াচ্ছে। তাই আমরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলাম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ