Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরে চুরি, গ্রেপ্তার ১

দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরে চুরি, গ্রেপ্তার ১
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। এই মন্দিরই নতুন জগন্নাথধামের ‘মাসির বাড়ি’ হবে বলে ইতিপূর্বে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজু জালি। তার বাড়ি এগরা থানার পাহাড়পুরের হুড়কুচিয়া এলাকায়। সে চুরির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। পুলিস তার কাছ থেকে ৫৬০টাকা উদ্ধারও করেছে। মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত বুধবার রাতে পুরনো জগন্নাথ মন্দির চত্বরে থাকা প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতী প্রণামী বাক্সে থাকা টাকাপয়সা চুরি করে চম্পট দেয়। ঘটনার পরই মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। পুলিস তদন্তে নামে। মন্দিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সূত্র ধরেই সোমবার রাতে দীঘা থেকেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। ওসি অমিত প্রামাণিক বলেন, ঘটনার তদন্ত চলছে। চুরির ঘটনার পর থেকে মন্দির চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ