‘স্লামডগ মিলিওনিয়র’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন দেব পটেল। তারপর থেকে তিনি সিনেমা তৈরির নানা বিভাগে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার একটি প্রতিহিংসার গল্প নিয়ে কাজ করবেন তিনি। এই পিরিয়ড ড্রামায় ১৩০০ খ্রিষ্টাব্দের গল্প থাকবে। পটভূমি ভারত। সূত্রের খবর, ছবির গল্প লিখতে শুরু করেছেন তিনি। এই প্রজেক্টটি পরিচালনাও করবেন দেব। ‘মাঙ্কি ম্যান’ পরিচালক হিসেবে দেবের প্রথম কাজ। সব কিছু ঠিক থাকলে পরের বছর শুরুর দিকেই পরবর্তী পরিচালনার কাজ শুরু করবেন তিনি।



