Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ভ্রমণপ্রেমীদের ডেস্টিনেশন

দু’পাশে সারি সারি গাছ। তার মধ্যে দিয়ে গাড়িতে এগিয়ে চলেছেন আপনি। প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে। অথচ আপনি রয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে!

ভ্রমণপ্রেমীদের ডেস্টিনেশন
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• দু’পাশে সারি সারি গাছ। তার মধ্যে দিয়ে গাড়িতে এগিয়ে চলেছেন আপনি। প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে। অথচ আপনি রয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে! তাহলে কীভাবে উত্তরবঙ্গ বা পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করবেন? সেই উপায়ই করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর। তাদের স্টলে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি দেখার সুযোগ মিলছে। একটি বিশেষ ধরনের চশমা পরে নিলেই আপনি নিমেষে ভ্রমণ করতে পারবেন জলপাইগুড়ি, পুরুলিয়া, বিষ্ণুপুর সহ নানা জায়গায়। বিনামূল্যে এই সুযোগ মিলছে বলে ভ্রমণপ্রেমীদের প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে ট্যুরিজমের স্টল। পাশাপাশি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক ভ্রমণকেন্দ্রের উপর তৈরি লিফলেট। 

Advertisement

• প্রিয়ব্রত দত্ত, পূর্বাশা দাস, শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ