Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো থাকলেও নেই ডাক্তার, হাল ফেরানোর দাবি

নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত পরিকাঠামো আছে। অস্ত্রোপচারের জন্য আলাদা ওয়ার্ড আছে। গ্রামীণ অঞ্চল বলে বিদ্যুৎ চলে যায়।

স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো থাকলেও  নেই ডাক্তার, হাল ফেরানোর দাবি
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত পরিকাঠামো আছে। অস্ত্রোপচারের জন্য আলাদা ওয়ার্ড আছে। গ্রামীণ অঞ্চল বলে বিদ্যুৎ চলে যায়। তাই জেনাটারেরও ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু তবুও কোনো রোগীকে এই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রেখে চিকিৎসা করা হয় না। সপ্তাহে শুধুমাত্র তিনদিন আউটডোর খোলা রাখা হয়। এই ক’দিন অন্য হাসপাতাল থেকে একজন চিকিৎসক আসেন। তিনি চারঘণ্টা রোগী দেখে ফিরে যান। ফলে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে ভর্তির ব্যবস্থা নেই। এ কারণে সকলেই সমস্যায় পড়েন। অথচ পাঁচবছর আগে পর্যন্ত এই স্বাস্থ্যকেন্দ্রে রোগী ভর্তি রেখে চিকিৎসা করা হত। ছোটোখাটো অপারেশনও হত। কিন্তু সে পরিষেবা এখন সম্পূর্ণ বন্ধ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সবরকমের পরিকাঠামো থাকা সত্ত্বেও, চিকিৎসকের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন রাজ্যে বিজেপি সরকার। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাসিন্দাদের দাবি, স্থায়ী চিকিৎসক নিয়োগ করে স্বাস্থ্যকেন্দ্রটি অতীতের মতো চালু করতে হবে। রামপ্রসাদ বেরা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখন কেউ অসুস্থ হয়ে পড়লে ১৭ কিলোমিটার দূরে দ্বারিকনগর ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়।’ সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, ‘নামখানার দ্বারিকনগর ব্লক হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক আছে। সেখানে এই ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির প্রসঙ্গে আলোচনা হবে। মহারাজগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের সমস্যাটি সমাধানের ব্যবস্থা হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ