Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএনএ পরীক্ষা: মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ পুলিসের

ডিএনএ পরীক্ষা: মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ পুলিসের
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় মাঝেরহাট রেল স্টেশনের কাছ থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য তাঁর নখ, রক্তের নমুনা সংগ্রহ করল পুলিস। যাতে তাঁর কোনও আত্মীয় এসে দাবি করলে ওই ডিএনএ মিলিয়ে নেওয়া যায়। ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি।
Advertisement
কয়েকদিন আগে মাঝেরহাট এলাকায় রেল স্টেশনের কাছে ঝোপের ধারে এক মহিলার পচাগলা দেহ পাওয়া যায়। ময়নাতদন্তের পরও স্পষ্ট হয়নি মৃত্যুর কারণ। মহিলা খুন হয়েছেন নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে, তা দেখে ওই মহিলাকে চেনা কঠিন। তাঁর ছবি সংগ্রহ করে কলকাতা ও জেলা পুলিসের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। বিভিন্ন থানা এলাকায় যে সব মহিলা মিসিং হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের এনে দেহ দেখানো হয়। কিন্তু সকলেই জানিয়েছেন, এই দেহ তাঁদের আত্মীয়ের নয়। এখন কেউ এসে আত্মীয় বলে যদি দাবি করেন, সেকারণেই মৃতার ডিএনএ পরীক্ষা করে রাখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ