Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি

জেন জি আন্দোলনের হাত ধরে নেপালে ক্ষমতায় এসেছিলেন। এবার সেই তরুণ প্রজন্মেরই রোষের মুখে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সরকার।

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: জেন জি আন্দোলনের হাত ধরে নেপালে ক্ষমতায় এসেছিলেন। এবার সেই তরুণ প্রজন্মেরই রোষের মুখে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সরকার। গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিরোধী দলের সুরে সুর মিলিয়ে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব। ঘটনার নেপথ্যে রয়েছে এক বাইক চালকের আত্মহত্যা। এই ঘটনায় পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে ফেটে পড়ে তরুণ প্রজন্ম। এর আগে পুলিশের বিরুদ্ধে জোর করে হকার উচ্ছেদের অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরম আকার নিতে শুরু করেছে। নেপালি কংগ্রেসের সাংসদ বাসনা থাপা বলেন, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ‘কালো চশমা’ খোলার সময় এসেছে। বিভিন্ন ছাত্র সংগঠনও রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। বিভিন্ন স্থানে হিংসা ছড়িয়েছে। সরকারের বিদেশ নীতি সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ