Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬

ফলোয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়ার টোপ দিয়ে দিল্লির তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত বিহারের এএসআই

ফলোয়ার সংখ্যা বাড়িয়ে দেব। এমনই টোপ দিয়ে দিল্লির এক ইনফ্লুয়েন্সারকে ফাঁদে ফেলেন। তারপর সহযোগী রাজীব রাইকে দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল মুজফ্ফরপুরে কর্মরত এসএসবি-র এএসআই বিকাশ কুমারের বিরুদ্ধে।

ফলোয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়ার টোপ দিয়ে দিল্লির তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত বিহারের এএসআই
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ফলোয়ার সংখ্যা বাড়িয়ে দেব। এমনই টোপ দিয়ে দিল্লির এক ইনফ্লুয়েন্সারকে ফাঁদে ফেলেন। তারপর সহযোগী রাজীব রাইকে দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল মুজফ্ফরপুরে কর্মরত এসএসবি-র এএসআই বিকাশ কুমারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। লখনউয়ের আরও দুই মহিলাকে অশ্লীল মেসেজে পাঠানোর অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে। এনিয়ে এসএসবি কর্তৃপক্ষ ও জেলা পুলিশের কাছে পৃথক পৃথক অভিযোগ দায়ের হয়েছে। এসএসবি সেক্টর হেডকোয়াটার্সের সেকেন্ড-ইন-কমান্ড রজনীশ কুমার মোরাল জানিয়েছেন, স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। একটি তিন সদস্যের কমিটি গঠন করে অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় এএসআই বিকাশ কুমারের সঙ্গে আলাপ হয়েছিল দিল্লির ওই তরুণীর। অভিযুক্ত আধিকারিক তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়ার বাড়িয়ে দেবেন। কনটেন্ট যাতে ভাইরাল হয়, সেজন্য যাবতীয় সাহায্য করবেন। ক্রমে বন্ধুত্ব বাড়ে। এরপর এএসআই তাঁকে দেখা করতে বলেন। বিকাশের কথায় ভরসা করে গতবছর ডিসেম্বরে দিল্লি থেকে বিহারের মুজফ্ফরপুরে আসেন তরুণী। সঙ্গে ছিল দু’বছরের ছেলেও। স্টেশন রোডের কাছে একটি হোটেলে ওঠেন। অভিযোগ, সেখানে এএসআইয়ের সহযোগী রাজীব রাই তরুণীকে ধর্ষণ করেন। এমনকি সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে বারবার ব্ল্যাকমেল করতে থাকেন। নির্যাতিতার কাছ থেকে ২০ হাজার টাকাও আদায় করা হয়। লখনউয়ের দুই তরুণীকেও অনলাইনে যৌন হেনস্থা করেছেন এএসআই বিকাশ। পরের দিকে তাদের অভিযোগ তুলে নিতে নানাভাবে চাপ দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ