Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লি হস্টেল বিপর্যয়: আত্মসমর্পণের পর গ্রেপ্তার মেসের মালিক শুভম ত্যাগী

দিল্লির সত্যনিকেতনে বহুতল হস্টেল ভেঙে প্রাণহানির ঘটনায় এবার পুলিশের জালে মেসের মালিক শুভম ত্যাগী। ঘটনার পর থেকে তিনি ফেরার ছিলেন।

দিল্লি হস্টেল বিপর্যয়: আত্মসমর্পণের পর গ্রেপ্তার মেসের মালিক শুভম ত্যাগী
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির সত্যনিকেতনে বহুতল হস্টেল ভেঙে প্রাণহানির ঘটনায় এবার পুলিশের জালে মেসের মালিক শুভম ত্যাগী। ঘটনার পর থেকে তিনি ফেরার ছিলেন। গত বুধবার ত্যাগীর আগাম জামিনের আরজি খারিজ করে দিয়েছিল আদালত। ওই দিনই গ্রেপ্তার হয়েছিল তার সহযাগী সুধাংশু। শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আত্মসমর্পণ করেন ত্যাগী। এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই নিয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। শুভম ত্যাগীর গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গোয়েল। পরবর্তী তদন্তের জন্য ত্যাগী ও সুধাংশুর দু’দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছে পাতিয়ালা হাউস কোর্ট। এই দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির ওই বহুতলটি ভেঙে পড়ার আগে সেখানে মেস চালাতেন ত্যাগী। বহুতলটির মালিক হরিরাম গুপ্তার কাছ থেকে বাড়ির একটি তলা লিজও নিয়েছিলেন। গত রবিবার বেসমেন্টে মেরামতির কাজ চলাকালীন বহুতলটি ভেঙে পড়ায় ৭ জনের মৃত্যু হয়। পুলিশ আগেই বহুতলের মালিক হরিরাম, তাঁর স্ত্রী ঊর্মিলা, ছেলে মহেশ, লেবার কনট্রাক্টর সানোজ কুমার ও সুধাংশুকে গ্রেপ্তার করেছে। কিন্তু ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছিলেন শুভম ত্যাগী। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ