হার ইস্ট বেঙ্গলের প্রমীলা বাহিনীর
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল ইস্ট বেঙ্গলের মহিলা দল। বুধবার দক্ষিণ কোরিয়ার হনচিওন কেএসপিও’র কাছে ১-৪ ব্যবধানে বশ মানে অ্যান্টনি অ্যান্ড্রুজ ব্রিগেড। কিশোর ভারতী স্টেডিয়ামে ফাজিলার গোলে লিড নেয় তারা। তবে এরপরই গোলরক্ষক আর ডিফেন্সের ভুলে ম্যাচে হারিয়ে যায় মশাল বাহিনী। প্রথমাধেই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়ার দলটি। বিরতির পর আরও তিন গোল হজম করেন রেস্টি, সুলঞ্জনারারা। এদিন হারলেও নক-আউটে যাওয়ার এখনও সুযোগ রয়েছে ফাজিলাদের। পরের ম্যাচে প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাব। টিকে থাকতে অন্তত ওই ম্যাচ ড্র করতেই হবে। 

Advertisement