Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

মানহানির মামলা: সিজেপিকে বিতর্কিত পোস্ট সরাতে নির্দেশ

স্বঘোষিত হিন্দুত্ববাদী নেতা স্বতন্দ্র ভরদ্বাজকে ‘দিমাগী নকশাল’ তকমা দিয়েছেন প্রবীণ আইনজীবী তথা বিজেপি নেতা গৌরব ভাটিয়া। গত ৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস।

মানহানির মামলা: সিজেপিকে বিতর্কিত পোস্ট সরাতে নির্দেশ
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: স্বঘোষিত হিন্দুত্ববাদী নেতা স্বতন্দ্র ভরদ্বাজকে ‘দিমাগী নকশাল’ তকমা দিয়েছেন প্রবীণ আইনজীবী তথা বিজেপি নেতা গৌরব ভাটিয়া। গত ৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। গৌরব দাবি করেন এই ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। সৌরভ ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির মামলাও করেন বিজেপি নেতা।  বৃহস্পতিবার সেই মামলাতে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্টের বিচারপতি তুষার রাও গাদেলার বেঞ্চ। সেই নির্দেশ পালন করা হবে বলে, আদালতে অঙ্গীকার করেছেন সিজেপি নেতারাও। এদিন বিচারপতি তুষার রাও বলেন, ‘প্রতিবাদের আরও অনেক উপায় রয়েছে। আপনাদের এমন পোস্ট করার সত্যিই প্রয়োজন ছিল? যাচাই না করে এমন পোস্ট করা উচিত নয়। কেন এমন পোস্ট করে আদালতের চক্কর কাটতে চান?’ এক্স ও মেটাকেও গৌরব ভাটিয়া সম্পর্কিত এই ধরনের পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ