Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’, দর্শকদের কেন এমন কথা বললেন কুণাল কামরা?

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’, দর্শকদের কেন এমন কথা বললেন কুণাল কামরা?
  • ২ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

মুম্বই, ২ এপ্রিল: ‘বিপদ’ পিছু ছাড়ছে না কৌতুক শিল্পী কুণাল কামরার। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে নিয়ে কৌতুকের জেরে নতুন করে তাঁকে তলব করেছে মুম্বই পুলিস। আগামী কাল, বৃহস্পতিবার হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে তিনটি নোটিস গেল কুণালের কাছে। এত চাপের মুখেও নিজের অবস্থানে অনড় তিনি। বরং প্রকাশ করছেন নতুন নতুন কৌতুক ভিডিও। সর্বশেষ ভিডিওতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ‘নিশানা’ করেছিলেন তিনি। এবার কামরার ভক্তদের পুলিস নোটিস পাঠাচ্ছে। আর বিষয়টি জানার পরে দুঃখিত শিল্পী। চাইলেন ক্ষমাও।

Advertisement

মুম্বইয়ে কুণাল কামরার বিতর্কিত সেই শো’তে গিয়েছিলেন এক ব্যাঙ্ককর্মী। যেখানে সিন্ধেকে নিয়ে কুণালের মন্তব্যে বিতর্ক করতে দেখা দিয়েছে। দায়ের হয়েছে একাধিক এফআইআর। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ওই ব্যাঙ্ককর্মীকে নোটিস পাঠিয়েছে পুলিস। সাক্ষী হিসেবে তাঁর জবানবন্দি নিতে চান তদন্তকারীরা। এনিয়ে শিল্পী বুধবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন. ‘আমার শোতে উপস্থিত থাকার কারণে আপনাদের বিড়ম্বনার জন্য দুঃখিত।’

পুলিস অবশ্য এমন নোটিস পাঠানোর কথা অস্বীকার করেছে। যদিও সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দাবি করেছেন যে, তাঁরা পুলিসের চিঠি পেয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ