Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার প্যারিস ভ্রমণ

দীপিকার প্যারিস ভ্রমণ
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• চলতি বছর প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তখনই প্যারিসের অলিগলি ঘুরে দেখেছেন নায়িকা। স্কুটারে চেপে শহরের বিভিন্ন প্রান্তে গিয়েছিলেন তিনি। সদ্য প্যারিস ভ্রমণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে উঠে এসেছে মন ভালো করা নানা মুহূর্ত। ওই ভিডিওতে দীপিকা নিজের পরিচয় দিয়েছেন ফরাসি ভাষায়। ভিডিওতে তিনি বলেন, ‘আমার নাম দীপিকা। আমি একজন ভারতীয়।’ তাঁর ফরাসি ভাষার প্রশংসা করেছেন অনুরাগীরা। তিনি জানিয়েছেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এই ভাষা শিখেছিলেন। ফরাসি ভাষায় একসময় ভীষণ দক্ষ ছিলেন তিনি। ফের ভাষাটি চর্চা করছেন নায়িকা। উল্লেখ্য, চলতি বছর ৩ থেকে ১১ মার্চ আয়োজিত হয়েছিল প্যারিস ফ্যাশন উইক। বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডের মুখ হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলে তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ