Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তারাতলা মেট্রো স্টেশনের সামনে পচাগলা দেহ

তারাতলা মেট্রো স্টেশনের কাছে ডায়মন্ডহারবার রোড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ।

তারাতলা মেট্রো স্টেশনের সামনে পচাগলা দেহ
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলা মেট্রো স্টেশনের কাছে ডায়মন্ডহারবার রোড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ। মৃতের আনুমানিক বয়স চল্লিশের আশেপাশে। স্থানীয় সূত্রে খবর পেয়ে শনিবার বিকাল সাড়ে ৪টে নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ। পরে দেহটি স্থানীয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের দাবি, দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ