Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলপাইগুড়িতে চা বাগানের ফ্যাক্টরির ওয়ার্কশপ থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রতিদিনের মতো আজ, শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা রতন দাস ( ৫৫) ডেঙ্গুয়াঝাড় চা বাগানে কাজে...

জলপাইগুড়িতে চা বাগানের ফ্যাক্টরির ওয়ার্কশপ থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৪ অক্টোবর, ২০২৫ ১১:১০
Prefer us on Google

প্রতিদিনের মতো আজ, শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা রতন দাস ( ৫৫) ডেঙ্গুয়াঝাড় চা বাগানে কাজে যোগ দেন। এর কিছুক্ষণের মধ্যে ফ্যাক্টরির ওয়ার্কশপে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে খবর দেন অন্য শ্রমিকরা। দ্রুত ওই শ্রমিককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ