Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দ্বিতীয় সংসারেও স্বামীর অত্যাচার, আত্মঘাতী বধূ

দ্বিতীয় সংসারেও স্বামীর অত্যাচার, আত্মঘাতী বধূ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙা থানার নওপুকুরিয়া গ্রামে বিয়ের পর থেকেই লাগাতার অত্যাচার চালাত দ্বিতীয় পক্ষের স্বামী। অভিযোগ, সেই অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ। মৃতার নাম, আজফিয়া খাতুন(২৫)। ওই বধূর আগের পক্ষের দুই সন্তান আছে। তাদের নিয়েই নতুন সংসারে অশান্তি শুরু হয়। তার জেরেই এই ঘটনা বলে দাবি মৃতার পরিবারের। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি বাপের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বধূ। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিস মর্গে দেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’মাস আগে মির্জাপুরের এক যুবককে ভালোবেসে বিয়ে করে আজফিয়া। বিয়ের পর থেকে আগের পক্ষের দুই সন্তানকে নিয়ে সমস্যা তৈরি হয়। মৃতার পরিবারের অভিযোগ, সেই নিয়ে শ্বশুরবাড়িতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মেয়ের মৃত্যুর পর জামাইয়ের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার কাকা আব্দুল রউফ বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে আমাদের মেয়ের উপর লাগাতার নির্যাতন করা হয়েছে। দোষীর কঠিন শাস্তি চাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ