Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে সোনা চুরিতে ধৃত মূল অভিযুক্ত

দুবরাজপুরে সোনা চুরিতে ধৃত মূল অভিযুক্ত
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোনা চুরির ঘটনার প্রায় দেড়মাস পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের সাতকেন্দুরী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রঞ্জু শেখ। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক ২৮জানুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
গতবছর ২৭ নভেম্বর রাতে দুবরাজপুরে সোনা চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে শুরুতেই পুলিস একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর তদন্তে রঞ্জু শেখের নাম উঠে আসে। সে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। দুবরাজপুর আদালতের এপিপি জানান, তদন্তকারী আধিকারিক টিআই প্যারেডের জন্য আবেদন জানিয়েছিলেন। আদালত তার অনুমতি দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ