Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ

ডেবরায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,মেদিনীপুর: সরকারি জমি দখল করে পাকা নির্মাণকাজ হয়েছে। এমনই অভিযোগ উঠল ডেবরা ব্লকের ভরতপুর পঞ্চায়েতের বাহাদুরপুরে। অভিযোগ, পঞ্চায়েতের তরফে বারবার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তাতে কর্ণপাত করা হয়নি। শুক্রবার পঞ্চায়েতের তরফে বিষয়টি বিডিওকে লিখিতভাবে জানিয়ে পদক্ষেপের অনুরোধ করা হয়েছে। পঞ্চায়েত প্রধান সাকিলা বিবি বলেন, সরকারি জমি দখল করে পাকা বাড়ি তৈরি হচ্ছে। ভিত তৈরি হয়ে গিয়েছে। পঞ্চায়েত অফিসে ডেকে কাজ বন্ধ করতে বলেছি। নোটিসও দেওয়া হয়েছে। তবুও কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমরা বিডিও’কে জানিয়েছি। বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, ওই এলাকায় বেশ কয়েকটি এরকম ঘটনা ঘটছে। ব্লক ভূমি ও ভূমিসংস্কার দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিএলএলআরও রূপবিলাস মণ্ডল বলেন, যারা ওখানে সরকারি জমিতে নির্মাণকাজ করছে, তাদের নোটিস নেওয়া হয়েছে। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ব্লকে কোথায় কোথায় সরকারি জমি আছে, তা খুঁজে বের করে চিহ্নিত করা শুরু হয়েছে। বেশ কিছু জমি চিহ্নিত করা হয়েছে। সেসব জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি সহ নানা সরকারি প্রকল্পের কাজ হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ