Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোবার পাশে যুবকের দেহ উদ্ধার

কুশমণ্ডির পোড়াডাঙি ডোবার পাশে গৌরাঙ্গ সরকার নামে এক যুবকের দেহ উদ্ধার হল শনিবার। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের ওই যুবক কাজের সন্ধানে কলকাতার উদ্দেশে রাতে বেরিয়েছিলেন।

ডোবার পাশে যুবকের দেহ উদ্ধার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডির পোড়াডাঙি ডোবার পাশে গৌরাঙ্গ সরকার নামে এক যুবকের দেহ উদ্ধার হল শনিবার। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের ওই যুবক কাজের সন্ধানে কলকাতার উদ্দেশে রাতে বেরিয়েছিলেন। সকালে যুবকের আত্মীয়রা খেতের জমিতে কাজে বেরিয়ে পোড়াডাঙি ডোবার পাশে গৌরাঙ্গর দেহ দেখতে পান। পুলিস যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, একটি ব্যাগ ও কিছু ওষুধপত্র উদ্ধার করেছে পুলিস।
Advertisement
একবছর আগে ব্যাঙ্গালুরুতে নার্সিং ট্রেনিং শেষ করে বাড়ি ফেরেন। বাড়ি এসে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার রাতে কলকাতায় কাজের উদ্দেশে বেরিয়েছিলেন। রাতে আর যুবকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। পুলিসের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে যুবকের। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কুশমণ্ডি থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ