Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডুবন্তকে বাঁচাতে এবার রিমোট চালিত ‘লাইফবয়’

ডুবন্তকে বাঁচাতে এবার রিমোট চালিত ‘লাইফবয়’
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: লাইফ জ্যাকেট নয়, রিমোট চালিত ‘লাইফবয়’ দিয়েই এবার ডুবন্ত মানুষকে বাঁচানো যাবে। ডুবন্ত মানুষকে দ্রুত উদ্ধারের জন্য এবার গঙ্গাসাগর মেলায় এই নয়া চমক আনল ভারতীয় কোস্ট গার্ড। রিমোটের মাধ্যমে চালিত এই যন্ত্র এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত মানুষকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে। স্কুটারের মত হ্যান্ডেল আছে এটির। যেখানে কোনও ব্যক্তি জলে ডুবে যাওয়ার বিপদে পড়েছেন, রিমোটের মাধ্যমে যন্ত্রটিকে সেখানে পাঠিয়ে দিলেই সংশ্লিষ্ট ব্যক্তি সেটা ধরে নিতে পারবেন। তারপর রিমোটের সাহায্যেই তাঁকে ডাঙা বা নৌকার কাছাকাছি নিয়ে আসা যাবে। কোস্ট গার্ডের আধিকারিকরা বলেন, দ্রুত ডুবন্ত মানুষের কাছে পৌঁছনোর জন্য এটি আনা হয়েছে। গঙ্গাসাগর সি বিচে এটি নিয়ে মহড়ার সময় ভিড় করেন পুণ্যার্থীরা। নতুন এমন একটি জিনিস দেখে অনেকেই অবাক হয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ