চেন্নাই: এ আর রহমানের দাম্পত্য বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে একই পথে হাঁটলেন তাঁর দলের বেস গিটার বাদক মোহিনী দে। বুধবার সমাজমাধ্যমে সঙ্গীত পরিচালক মার্ক হার্টসাচের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের কথা ঘোষণা করেন মোহিনী। এই বাঙালি শিল্পী জানিয়েছেন, যৌথ ভাবেই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।



