Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিভাইডারে ধাক্কা

ডিভাইডারে ধাক্কা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মঙ্গলবার সকালে বাটা মোড় লোকনাথ আশ্রমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নতুন চার চাকার গাড়ি ডিভাইডারে ধাক্কা দেয়। যদিও তখন সেখানে খুব বেশি গাড়ির চলাচল ছিল না। ফলে বড় কোনও ঘটনা হয়নি। খবর পেয়ে মহেশতলা থানা থেকে পুলিস যায়। গাড়িটিকে ক্রেন দিয়ে সরানো হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রিভারসাইডের দিক থেকে গাড়িটি আসছিল। বাটা মোড় থেকে তা সম্প্রীতি উড়ালপুল ধরে তারাতলার দিকে যাওয়ার চেষ্টায় ছিল। কিন্তু লোকনাথ আশ্রমের সামনে বাঁক ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। নতুন এই গাড়িটি চালাচ্ছিলেন মালিকই। চালকের লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ