Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দেবীডাঙায় গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়, গ্রেপ্তার দুই

এলাকায় লরি, ডাম্পার, ট্রাক, পিকআপ ভ্যান পণ্য বোঝাই করে নিয়ে এলেই দিতে হয় ‘দাদাগিরি ট্যাক্স’। এটা ৫০০, ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। জোরজুলুম করে যা আদায় করা হচ্ছিল। টাকা না দিলে হুমকি এমনকী গাড়ি ভাঙচুর করতে পিছপা হচ্ছিল না দুই যুবক।

দেবীডাঙায় গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়, গ্রেপ্তার দুই
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এলাকায় লরি, ডাম্পার, ট্রাক, পিকআপ ভ্যান পণ্য বোঝাই করে নিয়ে এলেই দিতে হয় ‘দাদাগিরি ট্যাক্স’। এটা ৫০০, ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। জোরজুলুম করে যা আদায় করা হচ্ছিল। টাকা না দিলে হুমকি এমনকী গাড়ি ভাঙচুর করতে পিছপা হচ্ছিল না দুই যুবক। যেহেতু নিয়মিত ওই রাস্তায় আসতে হয় তাই ওদের ভয়ে অনেকেই থানায় লিখিতভাবে অভিযোগ জানাতেন না। অবশেষে মঙ্গলবার রাতে একটি পিকআপ ভ্যান চালকের অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল দুই দুষ্কৃতীর। পুলিস জানিয়েছে, ধৃতরা হল জিতেন প্রসাদ ও শেখর ঝা। তাদের বাড়ি শিলিগুড়ির চম্পাসারির দেবীডাঙায়। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দেবীডাঙা সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করছিল জিতেন ও শেখর। লিখিত আকারে না হলেও ওই দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রধাননগর থানায় মৌখিকভাবে অনেকেই অভিযোগ জানিয়েছিলেন। লিখিত অভিযোগ না থাকায় পুলিস আইনি পদক্ষেপ নিতে পারছিল না। মঙ্গলবার রাতে দেবীডাঙায় একটি পিকআপ ভ্যান ঢোকে। যথারীতি ‘দাদাগিরি ট্যাক্স’ নিতে ঘটনাস্থলে পৌঁছায় জিতেন ও শেখর। কিন্তু তাদের টাকা দিতে অস্বীকার করেন ওই  চালক। এতেই এক-দুই কথায় গাড়ি চালকের সঙ্গে ঝামেলা শুরু হয়। অভিযোগ, ওই দু’জন পিকআপ ভ্যানে ভাঙচুর চালায়। এরপরেই জিতেন ও শেখরের নামে প্রধাননগর থানায় অভিযোগ জানান গাড়ি চালক। অভিযোগ পেতেই রাতে অভিযানে গিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিস। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, থানায় লিখিত আকারে অভিযোগ আসার পর আমরা তদন্তে নেমে দু’জনকে রাতেই গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ