Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

দুব্বেশ্বরী কোলিয়ারির বেসরকারিকরণের প্রতিবাদে ডেপুটেশন

ইসিএল কর্তৃপক্ষ নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। যার ফলে এলাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। তার প্রতিবাদে শুক্রবার স্থানীয় বাসিন্দারা দুব্বেশ্বরী কোলিয়ারি কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়।

দুব্বেশ্বরী কোলিয়ারির বেসরকারিকরণের প্রতিবাদে ডেপুটেশন
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: ইসিএল কর্তৃপক্ষ নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। যার ফলে এলাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। তার প্রতিবাদে শুক্রবার স্থানীয় বাসিন্দারা দুব্বেশ্বরী কোলিয়ারি কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়। দ্রুত কোলিয়ারি কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এনিয়ে ইসিএলের কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি। ডেপুটেশনে শামিল পার্থপ্রতিম গুরু, উজ্জ্বল দাস, রাজু গড়াই বলেন, ইসিএল একটি নিয়ম মেনে কয়লা উত্তোলন করে। কিন্তু, বেসরকারি সংস্থা কয়লা উত্তোলন করলে নিয়ম-নীতি মানবে না। এলাকায় এমনিতেই প্রচুর বাড়িতে ফাটল দেখা গিয়েছে। অনিয়ন্ত্রিতভাবে কয়লা উত্তোলন করলে বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়বে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ