রিসর্টের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল তরুণীর। তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হয়েছে আরও দু’জনের। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মেঙ্গালুরুতে। জানা গিয়েছে, শনিবার তিন তরুণী একটি প্রাইভেট বিচ রিসর্টে উঠেছিলেন। রবিবার সকালে তাঁরা সুইমিং পুলে নামেন। এরইমধ্যে এক তরুণী জলে তলিয়ে যেতে থাকেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দু’জনও ডুবে যান। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তিনজনের কেউই সাঁতার জানতেন না। তাই এই পরিণতি বলে মনে করা হচ্ছে।



