Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুপুরেই আকাশ অন্ধকার করে তুমুল ঝড়বৃষ্টি-বজ্রপাত, কলকাতা সহ পাঁচ জেলায় ‘লাল’ সতর্কতা জারি

কলকাতা ও লাগোয়া এলাকায় ‘লাল’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে আছে হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

দুপুরেই আকাশ অন্ধকার করে তুমুল ঝড়বৃষ্টি-বজ্রপাত, কলকাতা সহ পাঁচ জেলায় ‘লাল’ সতর্কতা জারি
  • ২৫ জুন, ২০২৬ ১৪:২২
Prefer us on Google

কলকাতা, ২৫ জুন: সকাল থেকে চাঁদি ফাটা রোদ। দুপুর থেকেই দ্রুত বদলে গেল আবহাওয়া। কিছুক্ষণের মধ্যে কলকাতার আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘে। ভরদুপুরেই অন্ধকার চারপাশ। কিছুক্ষণের মধ্যে শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত।

Advertisement

আজ, বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে শহরের বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকায় ‘লাল’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে আছে হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ করা হয়েছে।

এবারের বর্ষা মরশুমের প্রথম ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিনের বৃষ্টিপাতের মূলে বজ্রগর্ভ মেঘ। যা বিস্তৃত প্রায় কলকাতা ও সংলগ্ন প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে। প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যাহত হয়েছে তারাতলার উদ্ধারকাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ