Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সুরের ধারার নৃত্যাতীর্থ

সম্প্রতি দক্ষিণ কলকাতায় আয়োজিত হল ‘সুরের ধারার নৃত্যাতীর্থ’-এর বিশেষ অনুষ্ঠান। প্রতিভা বা আবেগের মাধ্যমে শিশুদের মধ্যে যে বিভেদ তৈরি করা যায় না, তারই প্রমাণ দিল এই মনোগ্রাহী অনুষ্ঠান।

সুরের ধারার নৃত্যাতীর্থ
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সম্প্রতি দক্ষিণ কলকাতায় আয়োজিত হল ‘সুরের ধারার নৃত্যাতীর্থ’-এর বিশেষ অনুষ্ঠান। প্রতিভা বা আবেগের মাধ্যমে শিশুদের মধ্যে যে বিভেদ তৈরি করা যায় না, তারই প্রমাণ দিল এই মনোগ্রাহী অনুষ্ঠান। বিশেষভাবে সক্ষম বহু শিশুর উপস্থিতি এই অনুষ্ঠানকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছে। মঞ্চে সকলের প্রাণবন্ত পারফরম্যান্স দেখে উপস্থিত দর্শক আপ্লুত। এছাড়াও প্রবীণ নাগরিকদের মনোমুগ্ধকর নিবেদনও ছিল অন্যতম প্রধান আকর্ষণ। মিউজিক ও ডান্স থেরাপির মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিশুদের সাহায্য করাই এই সংস্থার লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংস্থার কর্ণধার মিউজিক ও ডান্স থেরাপিস্ট সুচরিতা চক্রবর্তী জানান, সংগীত ও নৃত্যের মাধ্যমে আমরা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করার চেষ্টা করি।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ