বারুইপুর পুরানো বাজারে দুর্গার পিতলের মূর্তিতে নিত্যপুজো
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরানো বাজারের মন্দিরে দুর্গার ১১ ফুটের পিতলের মূর্তির নিত্যপুজো হয়। দেওয়া হয় দু’বেলা অন্নভোগ। দুর্গাপুজোয় আনা হয় দুর্গার মূর্তি। পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা থাকে বাসিন্দাদের মধ্যে।

Advertisement

বাজার মোড় থেকে জয়নগরে যাওয়ার রাস্তায় পড়ে এই মন্দির। দুর্গাপুজো এবার ৭২ বছরে পড়েছে। নিত্যপুজোয় নিরামিষ অন্নভোগ দেওয়া হয়। দুর্গার সঙ্গে মহাদেব ও রাধাকৃষ্ণেরও পুজো হয়। প্রতিদিন তিনজন ব্রাহ্মণ দু’বেলা পুজো করেন। পুজোর পর শোভাযাত্রা সহকারে বিসর্জন হয়। পুজোতে থাকে চন্দননগরের আলোকসজ্জা। আলোর গেট নির্মাণ হয়। মন্দিরে ঠাকুর দর্শন করতে ভিড় করে বারুইপুর সহ আশপাশের এলাকার মানুষ। পুজোর ক’দিন ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। বারুইপুর সর্বজনীন পুজো ও উৎসব সংঘের কর্তা সোমনাথ রায়চৌধুরী বলেন, এলাকার মানুষজন চেয়েছিলেন মা দুর্গা সারাবছর পুজো পান। তাই ৫ বছর আগে পিতলের দুর্গামূর্তি স্থাপন হয় মন্দির তৈরি করে।