টেসলায় ঘুরছে কঙ্কাল! হ্যালোইনের রাতে একি কাণ্ড! উত্তাল নেটপাড়া
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১৯:২৪
Prefer us on Google

টেক্সাস, ৩১ অক্টোবর: একেবারে ভূতুরে কাণ্ড! রোবোট্যাক্সিতে করে ঘুরছে ভূত! এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে টেসলার সামনের সিটে বসে একটি নয় দু-দু’টি কঙ্কাল! সেই ভিডিও ভাইরাল হতেই হইচই।

Advertisement

সাধারণত হ্যালোইন মানে ক্রিয়েটিভির ছড়াছড়ি। অসাধারণ মেকআপে, সাজসজ্জায় এদিন অনেকেই পার্টি-ক্লাবিং-পাবিং করে থাকেন। ছবি তোলার হিরিক লক্ষ্য করা যায় রাস্তাঘাটে। ইনস্টাগ্রামেও একেবারে রিলের ছড়াছড়ি হতে দেখা যায়। তারই মধ্যে অন্যতম এই ঘটনা।

এক্সে টেসলার রোবোট্যাক্সির আকাউন্ট থেকে এই ভিডিও সামনে আনা হয়। যেখানে দেখা যাচ্ছে ওই দুই কঙ্কাল একটি টেসলায় বসে রাস্তায় ঘুরছে। যা কিনা এই উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে দিয়েছে, বলেই অনেকে মনে করছেন। ভিডিওতে হ্যালোইনের ভুতুড়ে থিমের সঙ্গেই সাইবারক্যাবের ভেতরে কঙ্কাল রেখে দেওয়া হয়েছে। এরপরে স্বয়ংক্রিয় গাড়িটি রাস্তায় ঘুরতে থাকে ওই দুটি স্কেলেটনকে সঙ্গে করেই। অনেকেই সেই ছবি দেখে আবার মোবাইল ফোনে বন্দীও করেছেন। কেউ কেউ আবার সমাজ মাধ্য়মে লিখেছেন, ‘অবিশ্বাস্য’। আরেকজন লেখেন, ‘টেসলার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না।’ এর সঙ্গেই আরও একজন লেখেন, ‘টেসলাই এমন কিছু করতে পারে।’