Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সদ্য বাগবাজার অরূপরতন সংস্থার ৩৫তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল গিরিশ মঞ্চে। প্রথমেই শিশু শিক্ষার্থীদের সমবেত ভরতনাট্যম মন জয় করে। তারপর পরিবেশিত হয় সমকালীন নৃত্য। শুরতেই ছিল রাজস্থানি লোকসঙ্গীতের উপর ভিত্তি করে একটি উপস্থাপনা। যা অত্যন্ত সুচারুভাবে ফুটে উঠেছিল মঞ্চে। এরপর ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে নৃত্য মঞ্চস্থ হয়। রবীন্দ্র নৃত্যনাট্য থেকে নেওয়া বেশ কিছু নির্বাচিত গানের পারফরম্যান্স হয় নৃত্যের মধ্য দিয়ে। সঙ্গীত পরিচালনায় ছিলেন সৌমিত্র কর ও নৃত্য পরিচালনায় কাজল কর। মনোগ্রাহী নৃত্য পরিবেশন করেন ঈশানী ধর, প্রিয়াঙ্কা দাস, রাজ সরকার, সৌমিলী মজুমদার। সঙ্গীতে ছিলেন অর্জন ভট্ট। এছাড়াও শিশুদের উপস্থাপিত ‘কালমৃগয়া’ নৃত্যনাট্যটি দর্শকরা উপভোগ করেন। একেবারে শেষে দেবী দশমহাবিদ্যার রূপ নৃত্য ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ