নয়াদিল্লি: যন্তরমন্তরে ককরোচ পার্টির আন্দোলন দমনে সিআরপিএফের ছররা গুলি, বৈদ্যুতিক লাঠি ও অন্যান্য হাতিয়ারের ব্যবহার ঘিরে বিতর্ক তুঙ্গে। এই ঘটনায় বাহিনীর সদস্যদের পাশে দাঁড়িয়ে সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বলেন, ডিজি হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই— আইন মেনে কর্তব্য পালনের খাতিরে আপনারা যে সিদ্ধান্ত নেবেন বা পদক্ষেপ করবেন, তার সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে নিচ্ছি। নির্ভয়ে কাজ করে যান। যেখানেই জবাবদিহি করার প্রয়োজন পড়বে, বাহিনীর প্রধান হিসাবে আমি তার মুখোমুখি হব।’ সিআরপিএফের নতুন সদস্যদের সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী, প্রতিটি বড়ো ঘটনার নিয়ম মেনে যে পর্যালোচনা করা হয়, এক্ষেত্রেও তা হবে।



