লখনউ: অযোধ্যার রামমন্দির থেকে গায়েব ভক্তদের দানের কোটি কোটি টাকা! সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার তাঁর অভিযোগ, ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে খবর সামনে এসেছে। এই ঘটনায় তিনি আদালতের হস্তক্ষেপেরও আর্জি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, বিষয়টি সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য খুবই খারাপ খবর। এই ঘটনা মন্দির ট্রাস্টের কাছে খুবই অস্বস্তিকর। তাঁর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মুখ খুলেছেন শ্রী জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য মহন্ত দীনেন্দ্র দাস। তিনি বলেছেন, ‘ভগবান রামের উপর আমার অটুট আস্থা। কেউ অপরাধ করে থাকলে তাকে স্বয়ং ভগবান



