Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেরলে ৭০ শতাংশ বিধায়কের নামেই অপরাধমূলক মামলা

নির্বাচনি আবহে সরগরম কেরল। শাসক এলডিএফ আর বিরোধী ইউডিএফ প্রার্থীদের মনোনয়নের পালা চলছে জোরকদমে। পিছিয়ে নেই বিজেপিও।

কেরলে ৭০ শতাংশ বিধায়কের নামেই অপরাধমূলক মামলা
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নির্বাচনি আবহে সরগরম কেরল। শাসক এলডিএফ আর বিরোধী ইউডিএফ প্রার্থীদের মনোনয়নের পালা চলছে জোরকদমে। পিছিয়ে নেই বিজেপিও। বৃহস্পতিবারই তারা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই ভোটের আবহেই এক রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। সেই রিপোর্টে বলা হয়েছে, ৭০ শতাংশ বিদায়ী বিধায়কের নামে রয়েছে অপরাধমূলক মামলা। আর সেইসব বিধায়কের মধ্যে অন্তত অর্ধেকই কোটিপতি। রিপোর্ট বলছে, ১৩২ জন বিধায়কের মধ্যে ৯২ জনের নামে অপরাধমূলক মামলা দায়ের রয়েছে। এর মধ্যে আবার ৩৩ জন বিধায়কের নামে খুন বা খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই তালিকায় দুজন বিধায়কের বিরুদ্ধে নারীঘটিত মামলা এবং একজনের নামে রয়েছে ধর্ষণের অভিযোগ। রিপোর্টে জানা গিয়েছে, সিপিএমের ৫৮ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন ও কংগ্রেসের ২১ জন বিধায়কের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক অভিযোগ রয়েছে। তবে সেই রিপোর্টে বিজেপির কোনো প্রার্থীর বিষয় উল্লেখ করা হয়নি।  কেন্দ্রের শাসক দল দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে ৩৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আরনমুলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কুম্মানাম রাজশেখরণ। প্রথম থেকেই বিজেপির এই প্রবীণ নেতাকে নিয়ে চর্চা চলছিল। এর আগে তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ছিলেন। এছাড়া একসময় মিজোরামে রাজ্যপালের দায়িত্বও সামলেছেন। এবার তাঁকেই গুরুত্বপূর্ণ আরনমুলা আসনে প্রার্থী করল বিজেপি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ