Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আবিদ আলির জীবনাবসান

দীর্ঘদিন ধরেই আমেরিকায় বসবাস করছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আবিদ আলি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রাক্তন অলরাউন্ডারের বয়স হয়েছিল ৮৩।

আবিদ আলির জীবনাবসান
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই আমেরিকায় বসবাস করছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আবিদ আলি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রাক্তন অলরাউন্ডারের বয়স হয়েছিল ৮৩। তাঁর মৃত্যুর খবর জানান আত্মীয় তথা নর্থ আমরিকা ক্রিকেট লিগের কর্তা রেজা খান। 

Advertisement

হায়দরাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেট দিয়ে যাত্রা শুরু আবিদের। ১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক। সাত বছর পর দিল্লিতে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। জোরে বোলার, মিডল অর্ডার ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফিল্ডার হিসেবে ভারতীয় দলে তাঁর যথেষ্ট কদর ছিল। ২৯টি টেস্টে আবিদের মোট রান ১০১৮। সর্বাধিক ৮১। নেন ৪৭টি উইকেটও। খেলেছেন পাঁচটি ওয়ান ডে ম্যাচও। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ