Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আগামী দিনে ধোনিকে কোচ দেখতে চান গম্ভীর

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর নেটদুনিয়ায় সাড়া ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির পোস্ট। কোচ গৌতম গম্ভীরকে হাসতে বলেছিলেন মাহি।

আগামী দিনে ধোনিকে কোচ দেখতে চান গম্ভীর
  • ১৭ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর নেটদুনিয়ায় সাড়া ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির পোস্ট। কোচ গৌতম গম্ভীরকে হাসতে বলেছিলেন মাহি। সোশ্যাল মিডিয়ায় এর জবাবও দেন গোতি। সেই সম্পর্কে কলকাতায় এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘ধোনি বিশ্বকাপ ফাইনাল দেখতে আসায় ভালো লেগেছে। আমাকে হাসতে বলাও উপভোগ করেছি। আশা করি, ভবিষ্যতে আমাদের ভূমিকাটা পালটাপালটি হবে। তখন আমিও একই কথা লিখব। আশা করব, ডাগ আউট থেকে সেই সময় কোচ ধোনিও হাসবে।’

Advertisement

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ঘরের মাঠে খেতাব ধরে রেখে গড়েছে ইতিহাসও। সূর্যকুমার যাদব ব্রিগেডের সাফল্যের মন্ত্র কী? গম্ভীর বললেন, ‘প্রথম দিন থেকেই পরিষ্কার বলেছিলম যে ম্যাচ যত কঠিন হবে, তত আক্রমণাত্মক থাকা জরুরি। বড় ম্যাচে, চাপের পরিস্থিতিতে আরও বেশি আগ্রাসন দেখাতে হবে।’
ক্রিকেটারদের কঠিন সময়েও পাশে ছিলেন তিনি। গত বছরে ক্যাপ্টেন সূর্য রানে ছিলেন না একেবারেই। বিশ্বকাপের আগে বারবার হতাশ করছিলেন সঞ্জু । কাপযুদ্ধ চলাকালীন আবার অভিষেক শর্মার ব্যাটে রানখরা দেখা দিয়েছিল। কিন্তু ক্রিকেটারদের উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তার ফলও মিলেছে। গম্ভীরের কথায়, ‘আশার নিরিখে কোনও দল নির্বাচন করা যায় না। বিশ্বাস ও আস্থার ভিত্তিতেই বেছে নিতে হয় ক্রিকেটারদের। তিন-চারটে ম্যাচের পর তা হারিয়ে যায় না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ