Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দল থেকে বহিষ্কার করে সিপিএম, কেরলে জয়ী ‘বিদ্রোহী’ কুহ্নিকৃষ্ণন

লালপার্টির হাতছাড়া হল কেরলও। তবে কান্নুর জেলার লালদুর্গ পায়্যান্নুর বিধানসভা কেন্দ্রের ফলাফল সবচেয়ে চমকপ্রদ। ৭,৪৮৭ ব্যবধানে জয়ী হয়েছেন সিপিএমের বহিষ্কৃত নেতা পি ভি কুহ্নিকৃষ্ণন।

দল থেকে বহিষ্কার করে সিপিএম, কেরলে জয়ী ‘বিদ্রোহী’ কুহ্নিকৃষ্ণন
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: লালপার্টির হাতছাড়া হল কেরলও। তবে কান্নুর জেলার লালদুর্গ পায়্যান্নুর বিধানসভা কেন্দ্রের ফলাফল সবচেয়ে চমকপ্রদ। ৭,৪৮৭ ব্যবধানে জয়ী হয়েছেন সিপিএমের বহিষ্কৃত নেতা পি ভি কুহ্নিকৃষ্ণন। ইউডিএফ-সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন তিনি। পরাজিত করেছেন সিপিএম-এর বর্তমান বিধায়ক টি আই মধুসূদননকে। চলতি বছরের শুরুতে পায়্যান্নুরে মধুসূদননের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন কুহ্নিকৃষ্ণন। এরপরই বিদ্রোহী নেতাকে বহিষ্কার করে সিপিএম। এবার লালদুর্গ ভেঙে নিজের জাত চেনালেন তিনি। জানা গিয়েছে, ইউডিএফের জোট শরিক রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টিও (আরএসপি) কুহ্নিকৃষ্ণনকেই সমর্থন জানিয়েছিল। ফল ঘোষণার পর কুহ্নিকৃষ্ণন বলেন, প্রচারের সময় মানুষের জোরালো সমর্থনও পেয়েছিলাম। ইউডিএফ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী জোটের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই এই জয় সম্ভব করেছে।’  পি ভি কুহ্নিকৃষ্ণন। ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ