Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হংকং ও সিঙ্গাপুরে বাড়ছে কোভিড

এশিয়ার অন্যতম দুই বড় শহর সহ আরও বেশ কয়েকটি জায়গাজুড়ে ফের ছড়াচ্ছে করোনা ভাইরাস। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, হংকংয়ের সংক্রামক রোগ সংক্রান্ত বিভাগের প্রধান লবার্ট উ জানিয়েছেন, শহরে বর্তমানে কোভিড সংক্রমণের হার অনেকটাই বেশি।

হংকং ও সিঙ্গাপুরে বাড়ছে কোভিড
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হংকং: এশিয়ার অন্যতম দুই বড় শহর সহ আরও বেশ কয়েকটি জায়গাজুড়ে ফের ছড়াচ্ছে করোনা ভাইরাস। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, হংকংয়ের সংক্রামক রোগ সংক্রান্ত বিভাগের প্রধান লবার্ট উ জানিয়েছেন, শহরে বর্তমানে কোভিড সংক্রমণের হার অনেকটাই বেশি। এলাকাবাসীর নমুনা পরীক্ষার ক্ষেত্রে গত বছর আক্রান্তের সংখ্যা যা ছিল, তার থেকে অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, গত ৩ মে’র হিসেবে অন্তত ৩১ জন করোনা আক্রান্ত রোগীর অবস্থা বেশ সঙ্কটজনক। 

Advertisement

অন্যদিকে,  এশিয়ার আরও এক বড় শহর সিঙ্গাপুরেও কোভিড সংক্রমণের খবর সামনে এসেছে। প্রায় এক বছর পর মে মাসেই এই শহরে প্রথম করোনা আক্রান্তের খবর সামনে আসে। সিঙ্গাপুর প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা এমন জায়গায় পৌঁছায়নি যে, কড়া বিধিনিষেধ আরোপ করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ