Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

১৮ অনূর্ধ্ব প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞা শীঘ্রই, ব্রিটেনে পাশ নতুন বিল

তরুণ প্রজন্মকে ধূমপান মুক্ত করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ব্রিটেন। সোমবার সেদেশের পার্লামেন্টে পাশ হল বহু প্রতীক্ষিত টোব্যাকো অ্যান্ড ভেপস বিল।

১৮ অনূর্ধ্ব প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞা শীঘ্রই, ব্রিটেনে পাশ নতুন বিল
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

লন্ডন: তরুণ প্রজন্মকে ধূমপান মুক্ত করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ব্রিটেন। সোমবার সেদেশের পার্লামেন্টে পাশ হল বহু প্রতীক্ষিত টোব্যাকো অ্যান্ড ভেপস বিল। ধূমপান প্রতিরোধকারী আইনের চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে সংসদের দুই কক্ষ। ধূমপান মুক্ত প্রজন্ম তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ। রাজা তৃতীয় চার্লসের অনুমোদন পেলেই তামাক, ভেপিং ও নিকোটিনজাত পণ্য নিয়ন্ত্রণের ক্ষমতা পাবেন মন্ত্রীরা। আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা তরুণ-তরুণীদের তামাক বিক্রি করা নিষিদ্ধ হবে। একইসঙ্গে শিশু বহনকারী গাড়িতে, খেলার মাঠে, স্কুলের বাইরে ও হাসপাতালে ভেপিং করা যাবে না। তবে ধূমপান ছাড়তে আগ্রহী ব্যক্তিদের কথা মাথায় রেখে হাসপাতালের বাইরে ভেপিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। নিজের বড়িতেও ধূমপান ও ভেপিং করা যাবে। সোমবার হাউস অব লর্ডসে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, ‘জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক প্রজন্মের মধ্যে এটাই সবথেকে বড়ো পদক্ষেপ। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এই আইন জীবন বাঁচাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ