Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এআই ভিডিয়ো প্রকাশ করে ট্রাম্পকে তীব্র কটাক্ষ ইরানের

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানের ট্রোলিং থামছেই না। এবারে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিয়ো বানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করল ইরান।

এআই ভিডিয়ো প্রকাশ করে ট্রাম্পকে তীব্র কটাক্ষ ইরানের
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানের ট্রোলিং থামছেই না। এবারে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিয়ো বানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করল ইরান। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। পাকিস্তানের অনুরোধে ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তকে উপহাস করে এক্স হ্যান্ডলে হায়দরাবাদ-স্থিত ইরানের দূতাবাস এআই ভিডিয়োটি শেয়ার করেছে। সঙ্গে লেখা হয়েছে, ‘কীভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হল? ভিডিয়োটি ইরানে ভাইরাল হচ্ছে।’

Advertisement

৪৫ সেকেন্ডের ওই এআই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ও প্রশাসনের অন্য আধিকারিকদের সঙ্গে আলোচনার টেবিলে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করতে করতে সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখছেন, ‘আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি।’ তার পরেই দেখা যায়, মাঝে কেটে গিয়েছে ২ হাজার বছর। কিন্তু তখনও ইরানের প্রতিনিধিদের দেখা মেলেনি। এর পরেই অধৈর্য হয়ে মার্কিন প্রেসিডেন্টের এআই রূপকে বলতে শোনা যায়, ‘ইরান যদি সমঝোতায় না বসে, তাহলে আমরা তাদের উপর বোমা ফেলব।’ তার পরেও ইরানের তরফে কারও দেখা মেলেনি। খালি চেয়ারগুলির দিকে তাকিয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘ইরানের প্রতিনিধিরা কোথায়?’ কিছুক্ষণ পরেই একজন সহকারী তাঁকে একটি নোট দেন। সেখানে লেখা ছিল, ‘শাট আপ ট্রাম্প।’ ভিডিয়োর শেষ পর্বে দেখা যায়, অসহায় মুখে ট্রাম্পের এআই প্রতিমূর্তি বলেন, ‘ঠিক আছে, তাহলে আমি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাড়িয়ে দেব।’ এর পরেই ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। এদিকে, ইরান জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে ইসলামাবাদের আলোচনা টেবিলে তারা ফিরবে কি না, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্পর্কিত সংবাদ