Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কোর্টরুম ড্রামায়

কোর্টরুম  ড্রামায়
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এবার কোর্টরুমে বচসায় জড়াবেন অভিনেত্রী সোনক্ষী সিনহা ও জ্যোতিকা। পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত একটি ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। দীর্ঘদিন ধরেই এই কোর্টরুম ড্রামাটির চিন্তাভাবনা চলছে। প্রথমে মুখ্য চরিত্রে অভিনেত্রী করিনা কাপুর খান ও কিয়ারা আদবানিকে ভাবা হয়েছিল। তবে মাতৃত্বের কারণে কিয়ারা এখন ছবিটি করতে পারবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি সময় দিতে পারেননি করিনাও। সে কারণে মুখ্য চরিত্রে সোনাক্ষী ও জ্যোতিকাকে কাস্ট করেছেন নির্মাতারা। অভিনেত্রীদের লুকটেস্ট হয়েছে। পাশাপাশি স্ক্রিপ্ট রিডিং সেশনেও অংশ নিয়েছিলেন সোনাক্ষী ও জ্যোতিকা। গত সপ্তাহেই ছবির শ্যুটিং শুরু হয়েছে বলে খবর। মুম্বইয়ে একটি স্টুডিওতে কোর্টরুমের সেট তৈরি হয়েছে। জ্যোতিকা ও সোনাক্ষী অভিনীত চরিত্রের একাধিক শেড থাকবে। তবে এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ