Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলা না দেওয়ায় দম্পতিকে মারধর নরেন্দ্রপুরে, চাঞ্চল্য

তোলা না দেওয়ায় দম্পতিকে মারধর নরেন্দ্রপুরে, চাঞ্চল্য
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তোলা না দেওয়ায় এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী, তাদের অত্যাচারে বাড়িছাড়া হতে হয়েছে দম্পতিকে। এনিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত স্বামী-স্ত্রী। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। 

Advertisement

পুলিস জানিয়েছে, তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে একটি জমি কিনেছিলেন শাহাজান গাজি নামে এক ব্যক্তি। সেখানে বাড়ি করবেন বলে প্রস্তুতি শুরু করতেই কয়েকজন যুবক এসে তাঁর কাছে ৭৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা। শাহাজান বলেন, ‘আমি টাকা দিতে অস্বীকার করতেই ওরা জোর করে আমার জমি দখল করে। আমি কোর্টে মামলা করি। জমি দখল করা যাবে না বলে আদালত জানিয়ে দেয়। সেই রায় বেরনোর পর একদিন আচমকা স্ত্রী ও আমার উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। আমাদের মারধর করা হয়। ভয়ে আর বাড়ি যেতে পারিনি। এইভাবে অনেকদিন কেটে যায়।’ ৩ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন তিনি। এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছেন বলে দাবি দম্পতির। আপাতত আত্মীয়ের বাড়িতেই থাকছেন তাঁরা। 
এই ঘটনা নিয়ে কাউন্সিলার সালমা সুলতানা বলেন, অভিযোগ শুনেছি। পুলিস তদন্ত করছে। আশা করছি দ্রুত অভিযুক্তরা ধরা পড়বে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ