Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দেবরাজ ঘনিষ্ঠ কাউন্সিলারের কোটি কোটি টাকার সম্পত্তি! ইডি তদন্তের দাবিতে মামলা

দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলার বিনু মণ্ডলের সম্পত্তি নিয়ে ইডিকে তদন্তের নির্দেশ দেওয়ার আরজি জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।

দেবরাজ ঘনিষ্ঠ কাউন্সিলারের কোটি কোটি টাকার সম্পত্তি! ইডি তদন্তের দাবিতে মামলা
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলের ব্যবসায়ী থেকে কাউন্সিলার হওয়ার পর কোটি কোটি টাকার সম্পত্তি! এবার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলার বিনু মণ্ডলের সম্পত্তি নিয়ে ইডিকে তদন্তের নির্দেশ দেওয়ার আরজি জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। বিধাননগর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন বিনু মণ্ডল। এই ওয়ার্ডটি রাজারহাট-নিউটাউন বিধানসভার অন্তর্গত। তবে বিনুর দাপট রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকাতেও ছিল বলে অভিযোগ। ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজারহাট-গোপালপুরের বিধায়ক ছিলেন দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি। অভিযোগ, সেই সময় এই প্রাক্তন কাউন্সিলার এবং তাঁর স্ত্রী প্রায় ৩৫টি সম্পত্তির মালিক হয়েছেন। রাজারহাট, নিউটাউন, বীরভূমে তাঁদের বিপুল সম্পত্তি রয়েছে। অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে নিজের নামে অথবা রাজনৈতিক দলের ব্যানারকে কাজে লাগিয়ে হিসাব-বহির্ভূতভাবে বিপুল কালো টাকা লেনদেন করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে এই মামলা। বর্তমানে বিনু পলাতক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ