Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলবাজির অভিযোগ, ধৃত কাউন্সিলার

তোলাবাজির অভিযোগে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হল বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে।

তোলবাজির অভিযোগ, ধৃত কাউন্সিলার
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তোলাবাজির অভিযোগে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হল বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে। পুলিশ সূত্রের খবর, একটি দোকান সংস্কারের কাজে হাত দিয়েছিলেন দোকানদার। তাঁর কাছ থেকে কয়েক লাখ টাকা তোলা চেয়েছিলেন ওই পুর প্রতিনিধি। দাবি মতো টাকা না দিলে দোকান সংস্কার করা যাবে না বলে বলা হয়েছিল। শেষ পর্যন্ত দাবি করা টাকার পরিমাণ কমে রফা হয়। সেই ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ