Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ দপ্তরের দুর্নীতি, এফআইআর রুজুর নির্দেশ

পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা বা এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

৩ দপ্তরের দুর্নীতি, এফআইআর রুজুর নির্দেশ
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা বা এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ঠিকাদার বা ভুয়ো সুবিধাভোগী ছাড়াও যে সমস্ত আধিকারিক অবৈধভাবে সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধেও এবার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। পঞ্চায়েত দপ্তরে ক্ষেত্রে নজরে রয়েছে আবাস যোজনা। এই প্রকল্পের অধীন অযোগ্যদের বাড়ি তৈরির অনুদান পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। যা খুঁজতে একাধিকবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল নয়াদিল্লি। এবার রাজ্যে পালাবদলের পরে এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। খাদ্যদপ্তরের ক্ষেত্রে ভুয়ো রেশন কার্ডের ভিত্তিতে কোটি কোটি টাকার খাদ্য সামগ্রী পাচারের অভিযোগ উঠেছিল। এর তদন্ত করেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে হওয়া জল জীবন মিশন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। ঠিকাদার অফিসার যোগসাজশেরও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ