Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মেসিদের চিন্তায় রাখছে বিতর্কিত পর্তুগিজ রেফারি

মেসিদের চিন্তায় রাখছে বিতর্কিত পর্তুগিজ রেফারি
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে আর্জেন্তিনার প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড। তবে খেতাব রক্ষার তিন ধাপ দূরে দাঁড়িয়ে থাকা লায়োনেল মেসিদের চিন্তা বাড়াচ্ছে রেফারি। আসলে রবিবারের ম্যাচটি পরিচালনার জন্য যে চারজন রেফারির প্যানেল ঘোষণা করেছে ফিফা, তার  মধ্যে তিনজনই পর্তুগিজ। দুই সহকারী ছাড়াও বাঁশি হাতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন হোয়াও পিনহেইরো। রোনাল্ডোর দেশের এই রেফারিকে নিয়েই আশঙ্কা দানা বাঁধছে আর্জেন্তাইন শিবিরে। কারণ পিনহেইরোর অতিরিক্ত রোনাল্ডো-প্রেমই তাঁর মেসি বিদ্বেষের অন্যতম কারণ হতে পারে। তাছাড়া অতীতে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এবছরই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি ম্যাচে তার প্রতিফলন দেখা গিয়েছে। বায়ার্নকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেন তিনি। এমনকি, চলতি কাপযুদ্ধেও বিতর্ক পিছু ছাড়েনি পর্তুগিজ রেফারির। সুইৎজারল্যান্ড ও বসনিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন পিনহেইরো। সেই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লঘু পাপে গুরুদণ্ড স্বরূপ লাল কার্ড দেখান তিনি। আবার কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে চড়া মেজাজের ফুটবল সত্ত্বেও মাত্র দু’টি হলুদ কার্ড দেখান পিনহেইরো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ