Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কন্টেনারে পণ্য পরিবহণের হার কম, দাবি রেল বোর্ড কর্তার

রেলপথে কন্টেনারের মাধ্যমে পণ্য পরিবহণের হার অন্যান্য দেশের তুলনায় ভারতে কম। এখানে কন্টেনারের মাধ্যমে পরিবহণের হার সামগ্রিক পণ্য পরিবহণের ৩০ শতাংশ।

কন্টেনারে পণ্য পরিবহণের হার কম, দাবি রেল বোর্ড কর্তার
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলপথে কন্টেনারের মাধ্যমে পণ্য পরিবহণের হার অন্যান্য দেশের তুলনায় ভারতে কম। এখানে কন্টেনারের মাধ্যমে পরিবহণের হার সামগ্রিক পণ্য পরিবহণের ৩০ শতাংশ। উন্নত দেশগুলিতে সেই হার ৬৫ শতাংশ। এমনই তথ্য দিলেন রেল বোর্ডের সদস্য (অপারেশনস অ্যান্ড বিজেনস ডেভেলপমেন্ট) হিতেন্দ্র মালহোত্রা। বৃহস্পতিবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রেলপথে পণ্য পরিবহণের মাত্রা বাড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। আলাদা করে পোর্টাল খোলা হয়েছে, যেখানে পণ্য পরিবহণে ডিজিটাল পরিষেবা পাওয়া যায়। এদিন রেড বোর্ডের কর্তা তথ্য দিয়ে জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে মোট ১৬১.৭ কোটি টন পণ্য পরিবহণ সম্ভব হয়েছে রেলের মাধ্যমে। ওই বছরে ৪১ হাজার ৯২৯টি ওয়াগন কেনা হয়েছে পণ্য পরিবহণ আরও সুষ্ঠু করতে। আগামী দু’বছরে আরও ৭০ হাজার ওয়াগন কেনা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যবসার প্রসারে বন্দরগুলির সঙ্গে রেলের সংযোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ব রেল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশের বিভিন্ন বন্দর থেকে সরাসারি রেলের মাধ্যমে পণ্য পরিবহণে ২২.৪৭ শতাংশ দখলে রেখেছে পূর্ব রেল, জানান রেল বোর্ডের ওই কর্তা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ